ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দরপতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ধারাবাহিক দরপতনের পর গতকাল (৯ মার্চ ২০২৬) থেকে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এই ধারা আজও (১০ মার্চ ২০২৬) অব্যাহত থাকায় দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন বেড়েছে, অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
আজ লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে সূচক থেকে হারানো পয়েন্ট দ্রুত ফিরে আসতে শুরু করেছে, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকরা জানান, বাজারে কোনো পরিস্থিতিই স্থায়ী হয় না। ধারাবাহিক উত্থানের পর যেমন পতন আসে, তেমনি পতনের পর পুনরুদ্ধারও ঘটে। চলতি মাসের শুরুতে তিন দেশীয় যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাজারে ধারাবাহিক পতন শুরু হয়েছিল। তবে গতকাল থেকে আবারও উত্থান শুরু হয়েছে, যা আজও অব্যাহত রয়েছে। ফলে দীর্ঘ পতনে সূচক থেকে হারানো পয়েন্ট ফিরে আসতে শুরু করেছে। গত দুই দিনের ব্যবধানে বাজার থেকে আগের হারানো ২৮০ পয়েন্ট পুনরুদ্ধার হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৯.৬৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৩.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮.৩৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬২.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮.৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩৯টির দর বেড়েছে, ১৩টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৯০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৭৪ কোটি ২০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৫৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৩০টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৩.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২১.৪১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮১.৮৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)