ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: মূলধন বাড়ছে ৫০০ কোটি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সাবসিডিয়ারি ‘এমক্যাশ’ এ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি কে যুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে।
গতকাল রোববার (৮ মার্চ) রাজধানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ৯ মার্চ (সোমবার) ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে এই বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনি ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত ও নিয়মাবলি পূরণ সাপেক্ষে বি১০০ হোল্ডিংসকে এমক্যাশের কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করা হবে।
এই ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে এমক্যাশের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। এই প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক এমক্যাশে তাদের ন্যূনতম ৫১ শতাংশ মালিকানা বা নিয়ন্ত্রণ বজায় রাখবে। অন্যদিকে, বি১০০ হোল্ডিংস এমক্যাশ বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শেয়ার ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ ৪৮.৯৯ শতাংশ পর্যন্ত মালিকানা অর্জন করতে পারবে।
প্রস্তাবিত এই বিদেশি বিনিয়োগের ফলে এমক্যাশের মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের অধীনে ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করতে সক্ষম হবে। মূলত আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং গ্রাহকসেবার মান বাড়াতেই এই কৌশলগত অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)