ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
এবারের রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণ জানা গেল
ডুয়া ডেস্ক : গত রমজানে দৈনিক ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হলেও, এবার গ্রাহকেরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কারণ, বাড়তি চাহিদা মেটাতে সরকার আগে থেকেই পরিকল্পনামত জ্বালানি আমদানিতে গুরুত্ব দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর মার্চের মাঝামাঝি শুরু হয় রমজান মাস। তখন ১৪ মার্চ দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৫১৩ মেগাওয়াট, আর ৩০ মার্চ রাতে সর্বোচ্চ লোডশেডিং ছিল ৬৬৬ মেগাওয়াট। সেদিন বিদ্যুৎ উৎপাদন ছিল ১৩ হাজার ৩৫৩ মেগাওয়াট।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, চলতি বছর রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এলএনজি, কয়লা ও ফার্নেস অয়েল আমদানিতে অর্থের জোগান নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে সরকার, এবং যান্ত্রিক ত্রুটি ছাড়া রমজানে লোডশেডিং না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানিয়েছেন, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার মেগাওয়াট, তবে পরবর্তীতে চাহিদা ১৫ হাজার মেগাওয়াট ছাড়ালেও অধিকাংশই সরবরাহ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আদানির কেন্দ্র থেকে ১৩০০ মেগাওয়াট এবং ভারতের অন্য উৎস থেকে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসছে। গ্যাস, কয়লা, এবং তরল জ্বালানির উৎপাদন বেড়েছে। তবে, বিদ্যুৎ ও জ্বালানির বকেয়া নিয়ে শঙ্কা রয়েছে।
রমজানের শেষদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে, যার ফলে অতিরিক্ত উৎপাদনে সরকারের ওপর ভর্তুকির চাপ বৃদ্ধি পাবে, বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সরবরাহে সাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হলেও, টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)