ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আকাশে উড়ছে ড্রোন
ডুয়া ডেস্ক : ইরান সরকার নারীদের হিজাব পরিধান নিশ্চিত করতে ড্রোন নজরদারি ও একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘নাজের’ ব্যবহার শুরু করেছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ জনগণ হিজাববিহীন নারীদের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন।
জানা গেছে, নতুন ব্যবস্থায় রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় ও জনসমাগমস্থলে ড্রোন ব্যবহার করে নারীদের পোশাকবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তেহরানের আমিরকবির বিশ্ববিদ্যালয়ে স্থাপিত একটি বিশেষ সফটওয়্যার মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে হিজাব না-পরা নারীদের চিহ্নিত করছে। পাশাপাশি, বিভিন্ন সড়কে বসানো নজরদারি ক্যামেরা ও উন্নত সফটওয়্যার নারীদের পোশাক পরিধানের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে।
‘নাজের’ অ্যাপের সাহায্যে যেকোনো ব্যক্তি হিজাববিধি লঙ্ঘনের ঘটনা পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন। এমনকি, যদি কোনো অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো নারী হিজাব ছাড়া থাকেন, তখনও অভিযোগ জানানো যাবে।
২০২২ সালে মহসা আমিনির মৃত্যুর পর হিজাব আইন ও নারীদের স্বাধীনতা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারীরা কঠোর পোশাকবিধির বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবুও, ইরান সরকার এসব আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে যাচ্ছে, যা নারীদের ওপর আরও বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যসূত্র : এপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ