ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোজা ভেঙে কাজা ওয়াজিব হয় যেসব কারণে
ডুয়া নিউজ: কোন কোন কারণে রোজা ভাঙলে তা ওয়াজিব হবে এ নিয়ে আলোচনা করেছেন মুফতি বিলাল হুসাইন খান। কারণগুলো নিম্নরূপ—
১. রোজাদারকে যদি মেরে ফেলার কিংবা ক্ষতিসাধনের হুমকি দিয়ে কোন কিছু আহার করানো হয় বা পান করানো হয়, তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
২. গোসল কিংবা ওজুতে কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় যদি কণ্ঠনালীতে পানি চলে যায় এবং সে সময় রোজার কথা স্মরণ থাকে, তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা করা ওয়াজিব হবে।
৩. যেসব জিনিস সাধারণত খাদ্য কিংবা ওষুধ অথবা অন্য কোন উপকার হিসাবে ব্যবহার করা হয় না- যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, তা খেলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
৪. যদি দাঁতে ছোলা বুটের চেয়ে বড় কোন খাদ্য টুকরা আটকে থাকে আর তা পেটে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। তবে যদি সে টুকরা ছোলা বুটের চেয়ে ছোট হয় তাহলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরূহ।
৫. দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুথুর চেয়ে পরিমানে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। আর যদি রক্তের চেয়ে থুথুর পরিমাণ বেশী হয় তাহলে রোজা ভেঙে যায় না।
৬. রোজাদারের ঘাম বা অশ্রু যদি পরিমানের চেয়ে বেশি মুখ দিয়ে কণ্ঠনালীর নিচে চলে যায় এবং কণ্ঠনালীতে তার স্বাদ অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। আর যদি সামান্য পরিমাণ ঘাম বা অশ্রু মুখ দিয়ে প্রবেশ করে তাহলে রোজা ভাঙ্গবে না।
৭. পায়খানার রাস্তায় ওষুধ প্রবেশ করালে এমনিভাবে কানে বা নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
৮. স্ত্রীর যৌনিতে কোন ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, তবে পুরুষের পেশাবের রাস্তায় কোন ওষুধ প্রবেশ করালে রোজা ভাঙ্গবে না।
৯. পেট বা মাথার ক্ষতস্থানে কোন ওষুধ লাগালে তা যদি পেটে বা মাথার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। এছাড়া শরীরের অন্য কোন ক্ষতস্থানে ওষুধ ব্যবহার করলে তা যদি পেটে বা মাথার অভ্যন্তরে চলে না যায় তাহলে রোজা ভাঙ্গবে না।
১০. পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল যৌনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়।
১১. পায়খানার রাস্তা পানি দ্বারা এত বেশী ধৌত করা যে, ভিতরে পানি পৌঁছে গেছে তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১২. রাত আছে মনে করে স্ত্রী সহবাস অবস্থায় যদি সুবহে সাদেক হয়ে যায় এবং পূর্বের ধারণা ভুল প্রমাণিত হয়, তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১৩. নিজের স্ত্রী বা কোন বেগানা নারী কিংবা কোন পুরুষকে স্পর্শ করা কিংবা চুম্বন করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। পক্ষান্তরে বীর্যপাত না হলে রোজা না ভাঙ্গলেও অবশ্যই তা মাকরূহ হবে।
১৪. কোন জীব-জন্তুর সঙ্গে সংগম করলে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১৫. হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১৬. ভুলে পানাহার বা স্ত্রী সহবাস করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত ভাবে কিছু পানাহার বা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১৭. রোজার দিনে স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভেঙে গেছে মনে করে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে পানাহার করে তাহলে ইচ্ছাকৃত পানাহারের কারণে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে।
১৮. নিজের স্ত্রী বা কোন বেগানা নারীকে শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ভাঙ্গবে না, তবে স্ত্রী বা কোন নারীকে শুধু শাহওয়াতের সাথে নজর করার কারণে রোজা ভেঙে গেছে মনে করে কেউ যদি আবার ইচ্ছাকৃত ভাবে রোজাকে ভেঙে ফেলে তাহলে শুধু কাজা ওয়াজিব হবে।
১৯. কোন ব্যক্তি স্বয়ং রমজানের চাঁদ দেখার পর লোকদেরকে চাঁদ দেখা সম্পর্কে সাক্ষ্য দিল কিন্তু নেসাবে শাহাদাৎ না হওয়ার কারণে তার সাক্ষ্যকে গ্রহণ করা হলো না, এহেন অবস্থায় ওই ব্যক্তির উপর রোজা রাখা আবশ্যক। সুতরাং সে যদি ঐ দিন রোজা না রাখে তাহলে তার জন্য শুধু কাজা ওয়াজিব হবে।
২০. কানে পানি দেওয়া বা অনিচ্ছা বশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। তবে ইচ্ছাকৃত ভাবে পানি দিলে সতর্কতা হল সে রোজা কাজা করে নেয়া।
২১. কানে বা নাকে ওষুধ দিলে, বিড়ি সিগারেট বা হুক্কা খেলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব।
-মুফতি বিলাল হুসাইন খান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, শুরু হচ্ছে লম্বা ছুটি
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ