ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
৫০০ বাংলাদেশিকে বৃত্তি দেবে ভারত; আবাসন-চিকিৎসা-ভাতাসহ নানান সুবিধা
ডুয়া ডেস্ক : ভারতে উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় বৃত্তি হলো আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস)। এই বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।
মেডিসিন প্যারামেডিকেল (নার্সিং/ফিজিওথেরাপি/অ্যাস্থেসিয়া), ফ্যাশন, আইন ইত্যাদি কোর্স ছাড়া অন্যান্য কোর্সের জন্য ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে। স্নাতক ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি করতে চাইলে আবেদনকারীর বয়সসীমা ৪৫ বছর।
ভর্তির পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ পাবেন। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজি দক্ষতা প্রমাণ করার জন্য ৫০০ শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে। TOEFL বা IELTS স্কোর জমা দেওয়া যেতে পারে। তবে এটি বাধ্যতামূলক নয়।
বৃত্তির জন্য আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদনপত্রে থাকা প্রয়োজনীয় কাগজপত্র যদি ইংরেজিতে না থাকে, তবে সেগুলো ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ ছাড়া অন্য কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপি বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।
প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। এর মধ্যে ১৪০ জন স্নাতক, ৪০ জন স্নাতকোত্তর এবং ২০ জন পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ নামে একটি স্কিম চালুর ঘোষণা দেন। এছাড়াও আইসিসিআর-এর অধীনে ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ নামে আরেকটি স্কিম রয়েছে, যার মাধ্যমে ৫০০ অতিরিক্ত আসন বরাদ্দ করা হয়েছে। এই স্কিমের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে।
বৃত্তির সুযোগ-সুবিধাসমূহ:
- বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
- শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করতে হবে না।
- কোর্স অনুযায়ী শিক্ষার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন: স্নাতক পর্যায়ে ১৮,০০০ রুপি, স্নাতকোত্তর পর্যায়ে ২০,০০০
- রুপি এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২২,০০০ রুপি।
- শিক্ষার্থীরা আবাসন খরচ হিসেবে প্রতি মাসে সর্বোচ্চ ৬,৫০০ রুপি পাবেন।
- তদুপরি, চিকিৎসা এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আবেদন করতে ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো