ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
আসাদুজ্জামান
রিপোর্টার
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM)। ২০২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি ২০২৬।
সৌদি আরবের দারহামে অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা শিক্ষার জন্য মধ্যপ্রাচ্যে সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে KFUPM বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনে স্বীকৃতি পেয়েছে।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*মাসিক উপবৃত্তি দেয়া হবে;
*আবাসনের ব্যবস্থা;
*স্বাস্থ্যবিমা;
*পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ;
*বিমানে আসা-যাওয়ার খরচ;
*বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনা মূল্যে খাবার;
*গবেষণা ও বই প্রকাশের সুযোগ;
যোগ্যতার মানদণ্ড
*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;
*ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং এবং ইনফরমেশন সিস্টেম ইত্যাদির বাইরে অন্তত একটি কম্পিউটার কোর্স;
*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ পেতে হবে;
অধ্যয়নের বিষয়সমূহ
ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাকাউন্টেন্সি ও এমবিএ প্রোগ্রাম। প্রকৌশল বিভাগে অ্যারোস্পেস, আর্কিটেকচারাল, কেমিক্যাল, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস, কনস্ট্রাকশন, ম্যাটেরিয়ালস, পেট্রোলিয়াম, টেলিকমিউনিকেশন এবং সিস্টেমস অ্যান্ড কন্ট্রোলসহ নানা ক্ষেত্রের সমৃদ্ধ পাঠক্রম রয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কস এবং ইনফরমেশন অ্যাসুরেন্স অ্যান্ড সিকিউরিটি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার সুযোগও রয়েছে।
প্রয়োজনীয় নথি
*পাসপোর্ট;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*তিনটি রেফারেন্স লেটার;
*স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি);
*জীবনবৃত্তান্ত (সিভি);
*পাসপোর্ট সাইজের ছবি;
*রিসার্চ প্রপোজাল;
*আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ;
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জানুয়ারি ২০২৬।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্র-ইউরোপের বাজারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি