ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সুইডেন, আবেদন করবেন যেভাবে
নিউজ ডেস্ক: ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে সুইডেন সরকার। ২০২৬ সালে মাস্টার্স পর্যায়ে ভর্তির জন্য সম্পূর্ণ অর্থায়িত ‘এসআই স্কলারশিপ’-এর আবেদন গ্রহণ চলছে, যার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
এই বৃত্তির আনুষ্ঠানিক নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে এক বা দুই বছর মেয়াদে পড়াশোনার সুযোগ মিলবে।
সুইডিশ ইনস্টিটিউট ৭৫০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য এই অর্থায়ন দিয়ে থাকে। তবে বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রথমে সুইডেনের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে এবং অফার লেটার পেতে হবে।
বৃত্তির সুবিধা
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাসিক ১২ হাজার সুইডিশ ক্রোনার জীবনযাত্রার ব্যয় হিসেবে পাবেন। এছাড়া এককালীন ১৫ হাজার সুইডিশ ক্রোনার ভ্রমণ অনুদান দেওয়া হবে। স্বাস্থ্যবিমা সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস এবং এসআই অ্যালামনাই নেটওয়ার্কের সদস্যপদ প্রদান করা হবে, যা আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক। কমপক্ষে ৩ হাজার কর্মঘণ্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা প্রায় দেড় বছরের পূর্ণকালীন চাকরির সমতুল্য। সিভি, মোটিভেশন লেটার ও রেফারেন্সের মান হতে হবে উচ্চমানের।
যে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা হবে, সেটি অবশ্যই এসআই স্কলারশিপের জন্য অনুমোদিত হতে হবে। জানুয়ারি ২০২৬-এর মধ্যে সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে। পূর্বে সুইডেনের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিগ্রি অর্জনকারীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত ফরমে সিভি, রেফারেন্স লেটার এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি ও একটি মোটিভেশন লেটার যুক্ত করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা সুইডিশ ইনস্টিটিউটের অফিসিয়ালওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা