ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিদের উচ্চশিক্ষা বৃত্তি দিচ্ছে ভারত, আবেদন শুরু
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ভারতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ এসেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
আইসিসিআর প্রোগ্রামের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হয়। তবে মেডিসিন, প্যারামেডিকেল (নার্সিং, ফিজিওথেরাপি), ফ্যাশন ও আইনসংক্রান্ত কোর্স এই বৃত্তির অন্তর্ভুক্ত নয়।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। ভর্তির পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকার সুযোগ পাবেন।
কোর্সভেদে মাসিক স্টাইপেন্ড নির্ধারিত রয়েছে স্নাতকে ১৮ হাজার রুপি, স্নাতকোত্তরে ২০ হাজার রুপি এবং পিএইচডিতে ২২ হাজার রুপি। আবাসন খরচ বাবদ শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ রুপি পর্যন্ত পাবেন। টিউশন ফি দিতে হয় না এবং আবেদন প্রক্রিয়াতেও কোনো ফি নেই।
আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। চাইলে টোয়েফল বা আইইএলটিএস স্কোরও যুক্ত করা যাবে, যদিও তা বাধ্যতামূলক নয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে অনুবাদ করে জমা দেওয়া বাধ্যতামূলক।
বৃত্তিপ্রাপ্তদের জন্য বছরে ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির মেডিকেল বিমা করা বাধ্যতামূলক। এছাড়া চিকিৎসাসহ অন্যান্য সুবিধাও প্রদান করা হয়।
প্রতিবছর প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে ভারতে পড়ার সুযোগ পান এর মধ্যে স্নাতকে ১৪০, স্নাতকোত্তরে ৪০ এবং পিএইচডিতে ২০ জন। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ চালুর ঘোষণা দেন। এছাড়া আইসিসিআর-এর অধীনে ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ নামের একটি বিশেষ স্কিমও রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত ৫০০ আসন বাড়ানো হয়।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আইসিসিআর-এর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ