ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৮ লাখ টাকা ও আবাসন সুবিধাসহ ইতালিতে উচ্চশিক্ষা, আবেদন শেষ ১৫ মার্চ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ইতালিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘স্টার’ স্কলারশিপ ঘোষণা করেছে ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মার্চ ২০২৬।
ইতালির ব্রেসিয়া শহরে অবস্থিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা ও একাডেমিক মানের দিক থেকে দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি।
যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপ হিসেবে ৬ হাজার ১৩২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার বেশি) পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। এছাড়া আবাসন সুবিধা এবং বিশেষ ছাড়ে খাবারের ব্যবস্থাও থাকবে।
আবেদনযোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে। ভালো শিক্ষাগত ফলাফল থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত পূরণ করতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষাদক্ষতার সনদ, মোটিভেশন লেটার, ব্যক্তিগত বিবৃতি এবং দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা ও আবেদন প্রক্রিয়া জানতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিতওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর