ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পূর্ণ স্কলারশিপ দিচ্ছে ইমপেরিয়াল কলেজ লন্ডন, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
ইমপেরিয়াল কলেজ লন্ডন আন্তর্জাতিক পর্যায়ে ৫০ জন পিএইচডি গবেষককে প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ ২০২৬ এর আওতায় ভর্তি করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য এবং বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। আবেদন করার শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৬।
স্কলারশিপ সুবিধা
নির্বাচিত ৫০ জন শিক্ষার্থী তিন বছর ছয় মাস (৩.৫ বছর) মেয়াদের জন্য নিম্নলিখিত সুবিধা পাবেন—
*টিউশন ফি-র জন্য সম্পূর্ণ তহবিল। ফলে শিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না;
*জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য প্রতি বছর ২৬,৫০০ পাউন্ড হারে উপবৃত্তি রয়েছে;
*অধ্যয়নের প্রথম ৩ বছরের জন্য বার্ষিক ২,০০০ পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে;
*গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকছে;
*এ ছাড়া ইমপেরিয়ালে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাসমূহে সম্পূর্ণ পরিসরে অ্যাকসেস রয়েছে। পাশাপাশি পেশাদার দক্ষতা কোর্সের সুযোগও থাকবে;
আবেদনের যোগ্যতা
*প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ডিস্টিংশন থাকতে হবে;
*এই স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন, যারা স্নাতকোত্তর স্তরে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন;
*যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী প্রতিভাবান প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। জাতীয়তার ওপর কোনো বিধিনিষেধ নেই, যদিও কিছু বিভাগ আন্তর্জাতিক প্রার্থীদের ভর্তি করবে না;
*এই স্কলারশিপের আওতায় শুধু নতুন পিএইচডি আবেদনকারীরা পড়তে পারবেন। বর্তমানে ইমপেরিয়াল কলেজের পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত নন;
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি ২০২৬।
এই স্কলারশিপের জন্য আলাদা আবেদন ফরম নেই। প্রার্থীদের অনলাইন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ইমপেরিয়াল কলেজে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ আপনার একাডেমিক যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে বৃত্তির জন্য প্রক্রিয়াকরণ করবে। প্রার্থীদের অবশ্যই বিভাগ কর্তৃক নির্ধারিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশনা পাওয়া যাবে কলেজের ওয়েবসাইট https://www.imperial.ac.uk/থেকে।
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে