ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও এনসিপি নেত্রী জান্নাতআরা রুমীর মৃত্যুর প্রতিবাদে আগামীকাল শুক্রবার শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি গণমাধ্যমে জানান এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। শুক্রবার আসরের নামাজের পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদ আহসান লিখেন, হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার সপ্তম দিন আজ। গত সাতদিন শুধু তার শারীরিক অবনতির খবরই শুনেছি, অপরাধীদের পাকড়াওয়ের কোনো সংবাদ আসে নাই। উপরন্তু, আজ সকালে আমাদের বোন জান্নাতারা রুমী মৃত্যুবরণ করেছেন। এখনও তার মৃত্যুর কারণের বিষয়ে আমরা অস্পষ্টতার মধ্যে আছি। তবে, মুজিববাদীদের সাইবার বুলিংয়ের স্বীকার হয়েও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহযোগিতা পাননি এবং এই বিষয়টি তাকে অতিষ্ঠ করে তুলছিলো তা স্পষ্ট। রুমীর মৃত্যুর পরে আওয়ামীদের দায় স্বীকারও লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারেও সরকার নিরব ভূমিকায়। এতকিছুর পরে গোলটেবিল, সচিবালয়, আপোষ, আল্টিমেটাম কোনোকিছুর পর্দাই জাহাঙ্গীর আলমের জন্য যথেষ্ট হবে না। গদি তাকে ছাড়তেই হবে।
তিনি আরও লিখেন, আমরাও ব্যর্থ এবং দায়িত্বজ্ঞানহীন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমাদের লড়াই চালিয়ে যাবো। আগামীকাল, ১৯ ডিসেম্বর (শুক্রবার) স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা কর্মসূচি পালিত হবে।বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের