ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদে যাত্রী হয়রানি ও গুজব ঠেকাতে কঠোর অবস্থানে র্যাব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং গাবতলী বাস টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে এসব তথ্য জানান র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এবারও সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব ফোর্সেস সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
র্যাবের বিশেষ নিরাপত্তা পদক্ষেপসমূহ:
১. বহুস্তরের নিরাপত্তা বলয়: জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের বড় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোকে ঘিরে কয়েক স্তরের নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক সুইপিং ও অবজারভেশন পোস্টের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
২. টার্মিনাল ও স্টেশনে বিশেষ টিম: সাধারণ যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য বাস ও লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন এবং ফেরিঘাটগুলোতে র্যাবের বিশেষ টহল টিম কাজ করছে। যাত্রী হয়রানি রোধ এবং টিকিটের অতিরিক্ত মূল্য আদায়কারী কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
৩. সাইবার মনিটরিং: পবিত্র ঈদকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, উসকানিমূলক বার্তা কিংবা মিথ্যা তথ্য যেন ছড়াতে না পারে, সেজন্য র্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে।
৪. মোবাইল প্যাট্রোল ও চেকপোস্ট: সারাদেশে র্যাবের স্থায়ী কন্ট্রোল রুমের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট ও মোবাইল প্যাট্রোল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যানবাহনে নাশকতামূলক কিছু বহন করা হচ্ছে কি না, তা যাচাইয়ে ব্যবহার করা হচ্ছে আধুনিক ভেহিক্যাল স্ক্যানার।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং একটি সুন্দর ও আনন্দময় ঈদ উপহার দিতে র্যাব ফোর্সেস সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত