ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চীনে ফুল-ফ্রি মাস্টার্স ও পিএইচডি, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
চীনে উচ্চশিক্ষার আকর্ষণ দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে বেড়েই চলেছে। তুলনামূলকভাবে সহজ ব্যাংক স্টেটমেন্ট শর্ত, সাংস্কৃতিক মিল এবং ফুল-ফ্রি স্কলারশিপের বিশাল সুযোগ থাকায় চীন এখন অনেকেরই প্রথম পছন্দ। এসব সুবিধার কারণে দেশের শিক্ষার্থীরা চীনে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এবার দারুণ সুযোগ দিচ্ছে চীনের অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস (ANSO)। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা University of Science and Technology of China (USTC) অথবা University of Chinese Academy of Sciences (UCAS)–এ স্নাতকোত্তর বা পিএইচডি স্তরে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*মাসিক উপবৃত্তি প্রদান করবে। স্নাতকোত্তরে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান এবং পিএইচডিতে প্রতি মাসে ৬,০০০–৭,০০০ ইউয়ান;
*বিমানভাড়া ও স্বাস্থ্য বিমা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা
*আবেদনকারী চীনা নাগরিক হতে পারবেন না—বৈধ বিদেশি পাসপোর্ট থাকতে হবে;
*ইংরেজি বা চীনা ভাষায় দক্ষতা থাকতে হবে;
*স্নাতকোত্তরের জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯৬ বা পরবর্তীতে হতে হবে;
*পিএইচডির জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯১ বা পরবর্তী হতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*USTC বা UCAS–এর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির শর্ত পূরণ করতে হবে;
*বৃত্তিকালীন সময়ে অন্য কোনো চাকরি বা কাজ করা যাবে না;
*USTC ও UCAS–এ একসঙ্গে দু’জায়গায় আবেদন করা যাবে না—একবারে একটি ইনস্টিটিউটে আবেদন করতে হবে;
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৬।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)