ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এইচএসসিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার, দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশে প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন, আর সাধারণ বৃত্তি দেওয়া হবে ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে। সব বোর্ডকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাউশি থেকে জারি করা আদেশে বৃত্তির কোটা বণ্টন এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোকে গেজেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, মেধাবৃত্তির মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ৮২৫ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা অনুদান পাবেন। এসব ব্যয় চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের রাজস্ব বাজেটের নির্ধারিত খাত থেকে প্রদান করা হবে।
কোন বোর্ড থেকে কতজন বৃত্তি পাবেন
ঢাকা বোর্ড: মেধাবৃত্তি ৪৬৫, সাধারণ ৩,০৩২
ময়মনসিংহ: মেধা ৫০, সাধারণ ৫৫৬
রাজশাহী: মেধা ১৭৯, সাধারণ ১,২৫৫
কুমিল্লা: মেধা ৪৯, সাধারণ ৭৪০
সিলেট: মেধা ২৮, সাধারণ ৫৬১
বরিশাল: মেধা ৩০, সাধারণ ৬০০
যশোর: মেধা ১০৬, সাধারণ ৮৪০
চট্টগ্রাম: মেধা ১০৮, সাধারণ ৮৩৯
দিনাজপুর: মেধা ১১০, সাধারণ ৯৫২
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত