ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। ২০২৬ শিক্ষাবর্ষে ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’ এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা ও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ বা আংশিক বৃত্তি পেতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৫ এপ্রিল ২০২৬।
নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান। ১৮৮১ সালে এটি নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস (বিশ্ববিদ্যালয় পার্ক) এবং টিচিং হাসপাতাল (কুইন্স মেডিক্যাল সেন্টার) শহরের বাইরে অবস্থিত।
নটিংহামশায়ার ও ডার্বিশায়ারে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছোট ক্যাম্পাস ও সাইট রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুবিধার্থে মালয়েশিয়ার সেমেনিয়াহ এবং চীনের নিংবোতেও এর ক্যাম্পাস আছে। নটিংহামে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদ রয়েছে, যেখানে পঞ্চাশেরও বেশি বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র অন্তর্ভুক্ত।
স্নাতকোত্তর করা যাবে যেসব বিষয় বা অনুষদে
*প্রকৌশল অনুষদ;
*মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ;
*বিজ্ঞান অনুষদ;
*সামাজিক বিজ্ঞান অনুষদ;
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।
যেসব দেশ আবেদন করতে পারবে
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডোমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, গায়ানা, ভারত, জামাইকা, কিরিবাতি, মালয়েশিয়া, মালদ্বীপ, মন্টসেরাত, নাউরু, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, পিটকেইন আইল্যান্ডস, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু এবং ভানুয়াতু,আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, এন্টিগা ও বারমুডা, বাংলাদেশ, বারবাডোজ, বেলিজ, বারমুডা।
আবেদনের যোগ্যতা
*ওপরে উল্লেখিত দেশের নাগরিক হতে হবে;
*আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে;
*স্কলারশিপে আবেদন করতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে;
*নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না;
আবেদন যেভাবে
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৬।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম