ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
যেসব কারণে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ ব্যবহারকারীরাও বিভিন্ন কারণে হঠাৎ নিজেদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ হারাতে পারেন। হোয়াটসঅ্যাপের নীতিমালার পরিপন্থী বিভিন্ন কার্যক্রমের কারণে অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার সম্ভাব্য কারণগুলো জেনে নেওয়া যাক।
১. অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম
কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে একাধিক বিষয় বিবেচনা করে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্ট চালুর ইতিহাস, কীভাবে সেটি ব্যবহার করা হচ্ছে, অন্য ব্যবহারকারীরা অ্যাকাউন্টটিকে কতবার ব্লক বা রিপোর্ট করেছেন এবং কী ধরনের বার্তা পাঠানো হচ্ছে এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।
ফলে অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট বার্তার জন্য নয়, বরং ধারাবাহিক কিছু আচরণের কারণে অ্যাকাউন্টটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে। তাই অন্য ব্যবহারকারীদের উদ্দেশ্যে স্প্যাম ছড়ানোর উদ্দেশ্য না থাকলেও সন্দেহজনক বিভিন্ন কার্যক্রমের কারণে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
২. অননুমোদিত অ্যাপ ব্যবহার
জিবি হোয়াটসঅ্যাপ ও এফএম হোয়াটসঅ্যাপের মতো মোডিফায়েড সংস্করণের অ্যাপ ব্যবহার অনুমোদন করে না মেটা। এসব অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্টের নিরাপত্তা ও গোপনীয়তার পাশাপাশি নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হয়। ব্যবহারকারী এসব অ্যাপের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা না পাঠালেও শুধু অননুমোদিত সংস্করণ ব্যবহারের কারণে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
৩. অল্প সময়ে অনেক ব্যক্তিকে একই বার্তা পাঠানো
একই বার্তা অল্প সময়ে অনেক ব্যক্তিকে পাঠানো হলে সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। তাই কোনো অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, শুভেচ্ছাবার্তা বা প্রচারণামূলক তথ্য দ্রুত অনেকের নম্বরে পাঠানো হলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
৪. অপরিচিত নম্বরে অতিরিক্ত বার্তা পাঠানো
যাঁরা আপনার ফোন নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাঁদের নিয়মিত একসঙ্গে বেশি বার্তা পাঠালে প্রাপক বিরক্ত হয়ে নম্বরটি ব্লক বা রিপোর্ট করতে পারেন। কোনো অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার তুলনায় ব্লক বা রিপোর্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হলে সেটিকে সন্দেহজনক বিবেচনা করে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করতে পারে।
৫. একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে গ্রুপে যুক্ত করা
একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে কোনো গ্রুপে যুক্ত করা কিংবা একই ব্যক্তিদের বারবার নতুন গ্রুপে যোগ করাও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। গ্রুপে যুক্ত হওয়ার পর অনেক সদস্য দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা গ্রুপটির বিষয়ে অভিযোগ করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।
৬. স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো
তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার বা অন্য কোনো অননুমোদিত সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠালে কিংবা স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা চালু করলে অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ করা হতে পারে।
৭. নতুন ফোন নম্বর দিয়ে হঠাৎ অতিরিক্ত কার্যক্রম
নতুন নিবন্ধিত কোনো নম্বর থেকে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে বার্তা পাঠানো, একসঙ্গে অনেক গ্রুপে যোগ দেওয়া বা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠালে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল