ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যানের ৭ কারণ, যেভাবে এড়াবেন
নিজস্ব প্রতিবেদক: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান হওয়ার ঘটনা এখন শুধু বাণিজ্যিক অ্যাকাউন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনের কারণে সাধারণ ব্যবহারকারীরাও হঠাৎ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাতে পারেন। হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে স্বয়ংক্রিয় অ্যালগরিদম এবং ব্যবহারকারীদের করা অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার প্রধান ৭টি কারণ
১. সন্দেহজনক ও অস্বাভাবিক কার্যক্রম
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যবহারবিধি, বার্তা পাঠানোর ধরন এবং অন্য ব্যবহারকারীদের করা অভিযোগ নিয়মিত পর্যবেক্ষণ করে। ধারাবাহিকভাবে কোনো অসঙ্গতি বা অস্বাভাবিক আচরণ শনাক্ত হলে অনিচ্ছাকৃত ভুলের কারণেও অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হতে পারে।
২. অননুমোদিত মড সংস্করণের অ্যাপ ব্যবহার
‘জিবি হোয়াটসঅ্যাপ’ (GB WhatsApp) বা ‘এফএম হোয়াটসঅ্যাপ’ (FM WhatsApp)-এর মতো আনঅফিশিয়াল মডিফায়েড অ্যাপ মেটা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ফলে এসব অ্যাপ ব্যবহার করলে আপত্তিকর কোনো বার্তা না পাঠালেও তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারের কারণে মূল অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
৩. অল্প সময়ে অনেককে একই বার্তা পাঠানো
একই কনটেন্ট, আমন্ত্রণপত্র, শুভেচ্ছাবার্তা কিংবা বিজ্ঞাপনী লেখা অল্প সময়ের মধ্যে অনেক নম্বরে পাঠানো হলে হোয়াটসঅ্যাপের অ্যালগরিদম সেটিকে ‘স্প্যামিং’ হিসেবে বিবেচনা করতে পারে।
৪. অপরিচিত নম্বরে অতিরিক্ত বার্তা পাঠানো
যেসব ব্যক্তির ফোনে আপনার নম্বর সংরক্ষিত নেই, তাঁদের কাছে ঘন ঘন বার্তা পাঠালে তাঁরা বিরক্ত হয়ে অ্যাকাউন্টটি রিপোর্ট বা ব্লক করতে পারেন। কোনো অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার তুলনায় রিপোর্ট বা ব্লকের হার অস্বাভাবিক বেশি হলে ব্যবস্থা নেওয়া হতে পারে।
৫. অনুমতি ছাড়া অপরিচিতদের গ্রুপে যুক্ত করা
একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে কোনো গ্রুপে যুক্ত করা কিংবা কাউকে বারবার তাঁর অনিচ্ছায় গ্রুপে যোগ করা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। নতুন সদস্যরা দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা অ্যাডমিনের বিরুদ্ধে অভিযোগ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
৬. অননুমোদিত বট বা স্বয়ংক্রিয় বার্তা প্রযুক্তির ব্যবহার
তৃতীয় পক্ষের তৈরি কোনো বট, অটো-মেসেজিং সফটওয়্যার বা স্ক্রিপ্ট ব্যবহার করে বাল্ক মেসেজ পাঠানো কিংবা স্বয়ংক্রিয় রিপ্লাই চালু রাখলে মেটার নিরাপত্তা ব্যবস্থা সেটিকে স্প্যাম হিসেবে শনাক্ত করে অ্যাকাউন্ট ব্লক করতে পারে।
৭. নতুন নম্বরে হঠাৎ অতিরিক্ত সক্রিয়তা
নতুন সিম দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার পরপরই একসঙ্গে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করা, প্রচুর গ্রুপ তৈরি করা কিংবা দ্রুত বিভিন্ন গ্রুপে বার্তা পাঠানো হলে প্রাথমিক পর্যালোচনায় অ্যাকাউন্টটিকে স্প্যামার হিসেবে বিবেচনা করে স্থগিত করা হতে পারে।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সব সময় অফিশিয়াল অ্যাপ ব্যবহার করা এবং যোগাযোগের ক্ষেত্রে স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা উচিত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি