ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে গত ১৭ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ২৯ পদে ৬৭ জন নিয়োগের কথা বলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ আগস্ট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।
শিক্ষক নিয়োগ
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩) এবং প্রভাষক পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)
সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে ৫ জন নেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং প্রভাষক পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
এনভায়রনমেন্ট সায়েন্স
অধ্যাপক ও প্রভাষক পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩) এবং প্রভাষক পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
বিজনেস অ্যাডমিনিসট্রেশন ইন ম্যানেজমেন্ট
অধ্যাপক ও প্রভাষক পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩) এবং প্রভাষক পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
বিজনেস অ্যাডমিনিসট্রেশন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম
সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং প্রভাষক পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
বিজনেস অ্যাডমিনিসট্রেশন ইন মার্কেটিং
প্রভাষক পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস
প্রভাষক পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ডাটা সায়েন্স
সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ২ জন নেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
ইসলামিক স্টাডিজ
সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
ফার্মেসি
সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
সেকশন অফিসার পদে ১ জন এবং সেকশন অফিসার (লাইব্রেরি) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
সহকারী প্রোগ্রামার (নেটওয়ার্ক) পদে ১ জন এবং ডেভেলপমেন্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার) পদে ১ জন নেওয়া হবে। উভয় পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ল্যাব টেকনিশিয়ান (আইসিটি, ফার্মেসি, সিএসই) পদে ৩ জন, হার্ডওয়্যার টেকনিশিয়ান পদে ১ জন, নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে ১ জন, ওয়ার্ক সুপারভাইজার (ইলেকট্রিক্যাল) পদে ১ জন, হিসাবরক্ষক পদে ১ জন এবং কেয়ারটেকার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট পদে ১ জন, ইলেকট্রিশিয়ান পদে ২ জন, প্লাম্বার পদে ১ জন, এসি মেকানিক্স পদে ১ জন, জেনারেটর অপারেটর পদে ১ জন, পাম্প অপারেটর পদে ১ জন, অ্যাসিস্ট্যান্ট ট্রেডম্যান পদে ১ জন এবং সহকারী ড্রাইভার পদে ২ জন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ল্যাব অ্যাটেনডেন্ট পদে ১ জন ও লিফট অপারেটর পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
সহকারী বাবুর্চি পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
অফিস সহায়ক পদে ১ জন, নিরাপত্তাপ্রহরী পদে ৬ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জন এবং অ্যাটেনডেন্ট পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
চাকরির ধরন পূর্ণকালীন ও স্থায়ী। নারী-পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত পদ্ধতিতেঅনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর তা ডাউনলোড করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬ ঠিকানায়।
আবেদন শুরু হবে ২৩ আগস্ট ২০২৬ এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্যবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ