ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
যে ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পাকে
ডুয়া ডেস্ক: বর্তমানে অনেকেরই কম বয়সে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। আগে যেখানে ৪০ বা ৫০ বছর বয়সের পর চুল পাকার বিষয়টি বেশি দেখা যেত, এখন ১৮ থেকে ২৫ বছর বয়সিদের মধ্যেও এ প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ, ঘুমের অভাব, বংশগত কারণ, অনিয়মিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতিও এর অন্যতম কারণ হতে পারে।
চিকিৎসকদের মতে, ভিটামিন বি১২ শরীরে রক্ত তৈরি, স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখা এবং চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের অভাবে চুলের রং তৈরির জন্য দায়ী মেলানিন উৎপাদন কমে যেতে পারে। ফলে স্বাভাবিক সময়ের আগেই চুল পেকে সাদা হতে শুরু করে।
ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি না পৌঁছালে রঞ্জক কোষ দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে মেলানিনের মাত্রা কমে গিয়ে কালো চুল সাদা হয়ে যেতে পারে।
খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিন বি১২ না পাওয়ার কারণে শরীরে এর ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে নিরামিষভোজীদের মধ্যে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়, কারণ ভিটামিন বি১২-এর প্রধান উৎস প্রাণিজ খাবার। ডিম, মাছ, মাংস, দুধ, দই ও পনিরে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়।
যারা প্রাণিজ খাবার খান না, তারা ভিটামিন বি১২ সমৃদ্ধ ফর্টিফায়েড সিরিয়াল, সয়া দুধ ও নিউট্রিশনাল ইস্টের মতো খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়সে চুল সাদা হওয়া শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি শরীরে পুষ্টির ঘাটতির সতর্কবার্তাও হতে পারে। দীর্ঘদিন ভিটামিন বি১২-এর অভাব থাকলে ক্লান্তি, মাথা ঘোরা, স্নায়ুর দুর্বলতা ও বিষণ্ণতার মতো সমস্যাও দেখা দিতে পারে।
তাই কম বয়সে চুল পাকা শুরু হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো ভালো। পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফল, ডাল, ডিম, মাছ, মাংস ও দুগ্ধজাত খাবার রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।
এ ছাড়া মানসিক চাপ কমানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে অকাল চুল পাকার ঝুঁকি কমানোর পাশাপাশি চুলকে আরও মজবুত ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত