ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটা বা ঘুরতে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। আজ শুক্রবার রাজধানী ঢাকার বেশ কয়েকটি শপিং সেন্টার, পাইকারি বাজার এবং কিছু জাদুঘর বন্ধ থাকবে।
শুক্রবার হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। তাই প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা থাকলে আগে থেকেই বন্ধের তালিকা দেখে নেওয়া ভালো।
আজ যেসব শপিং সেন্টার ও বাজার বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
মার্কেটের পাশাপাশি আজ রাজধানীর কয়েকটি দর্শনীয় স্থানও সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
বিজয় সরণিতে অবস্থিতসামরিক জাদুঘরপ্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। অন্যদিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
এছাড়া আগারগাঁওয়েরজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও আজ বন্ধ। প্রতিষ্ঠানটি শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। শনি ও রোববার সন্ধ্যায় অতিরিক্ত টিকিটের মাধ্যমে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
অন্যদিকেশিশু একাডেমি জাদুঘরশুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে।
অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে রাজধানীর এসব মার্কেট ও দর্শনীয় স্থানে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি