ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কেনাকাটা বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নেওয়া জরুরি কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান শুক্রবার বন্ধ থাকবে। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
নানা প্রয়োজনে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাটে মানুষের যাতায়াত থাকে। তবে সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার ঢাকার বেশ কয়েকটি শপিংমল, পাইকারি বাজার ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। তাই বাইরে বের হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
শুক্রবার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে:
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে:
বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর শুক্রবার বন্ধ থাকবে। সাধারণ সময়ে এটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া প্রতি শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
অন্যদিকে, শিশু একাডেমি জাদুঘরেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পালন করা হয়। রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
শুক্রবার রাজধানীতে কেনাকাটা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে এসব সাপ্তাহিক বন্ধের বিষয়টি আগে থেকেই জেনে নিলে অপ্রয়োজনীয় সময় ও ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি