ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
লাঞ্চের পর মাথাব্যথা কেন হয়, জানুন কারণ ও প্রতিকার
ডুয়া ডেস্ক: দুপুরের খাবারের পর অনেকেরই চোখে ঘুম নেমে আসে। তবে কারও কারও ক্ষেত্রে এ সময় শুরু হয় তীব্র মাথাব্যথা, যা দৈনন্দিন কাজের স্বাভাবিক গতি ব্যাহত করে। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রার দ্রুত ওঠানামা, বদহজম, পানিশূন্যতা এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার মতো বিভিন্ন কারণে লাঞ্চের পর এ ধরনের মাথাব্যথা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত পরিমাণে পরিশোধিত কার্বোহাইড্রেট বা প্রক্রিয়াজাত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে আবার কমে যায়। এর ফলে ক্লান্তি ও মাথাব্যথার ঝুঁকি বাড়তে পারে।
এ ছাড়া পনির, চকোলেট, এমএসজি-যুক্ত খাবার, অতিরিক্ত চা-কফি কিংবা অ্যালকোহল অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের উপসর্গকে উসকে দিতে পারে বলেও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।
পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এবং দীর্ঘ সময় মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাও মাথাব্যথার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, যদি দুপুর ১টার পরে খাবার খাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তার আগে একটি কলা খাওয়া যেতে পারে। পাশাপাশি বিকেলে হালকা স্ন্যাকস খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন হলে নুন-চিনি মিশ্রিত শরবত পান করাও উপকারী। একই সঙ্গে কিছু সময় স্ক্রিন থেকে বিরতি নেওয়া এবং তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাও লাঞ্চ-পরবর্তী মাথাব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় গোটা শস্য, শাকসবজি, স্বাস্থ্যকর চর্বি ও পর্যাপ্ত প্রোটিন রাখা উচিত। দীর্ঘ সময় খালি পেটে না থেকে অল্প অল্প করে নিয়মিত খাবার খাওয়া, ধূমপান ও মদ্যপান পরিহার করা এবং খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাসও উপকারী হতে পারে।
তাৎক্ষণিক স্বস্তির জন্য পর্যাপ্ত পানি পান, বিশ্রাম, কপালে ঠান্ডা সেঁক, হালকা গরম সেঁক বা আদা চা কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে মাথাব্যথা যদি বারবার ফিরে আসে, দীর্ঘস্থায়ী হয় বা এর সঙ্গে বমি, ঝাপসা দেখা কিংবা অন্য কোনো গুরুতর উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলে লাঞ্চের পর মাথাব্যথার সমস্যা অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?