ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্থগিত হতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল
স্পোর্টস ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মায়ামির আবহাওয়া। ম্যাচ শুরুর সময় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পাশাপাশি তীব্র গরমের কারণে স্থানীয় কর্তৃপক্ষ তাপ সতর্কতা জারি করেছে।
শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রোববার ভোর ৩টা) মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর পর থেকে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
এ পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মায়ামি গার্ডেনস এলাকায় তাপ সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। একই সঙ্গে দর্শকদের পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার কারণে ম্যাচেও বিঘ্ন ঘটতে পারে। বিশ্বকাপে অনুসৃত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এরপর অন্তত ৩০ মিনিট নতুন কোনো বজ্রপাত না হলেই ম্যাচ পুনরায় শুরু করা যাবে। তবে ওই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে গণনা শুরু হবে।
এখন পর্যন্ত ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিতের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই মাঠে নামবে দুই দল। শেষ পর্যন্ত হ্যারি কেইন ও আর্লিং হলান্ডদের লড়াই নির্ধারিত সময়েই শুরু হবে কি না, তা নির্ভর করছে ম্যাচের ঠিক আগের আবহাওয়ার ওপর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক