ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্পেন-বেলজিয়াম লড়াইয়ে কাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার
স্পোর্টস ডেস্ক: চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে।
টুর্নামেন্ট যত শেষের দিকে গড়াচ্ছে, ততই ছন্দে ফিরছে বেলজিয়াম। গ্রুপ ‘জি’র চ্যাম্পিয়ন হলেও শুরুতে খুব একটা ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি। তবে নকআউট পর্বে এসে পাল্টে গেছে তাদের চেহারা। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়ানরা।
অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে স্পেন। শক্তিশালী স্কোয়াড, বলের দখল ধরে রাখার সক্ষমতা এবং ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলের কারণে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছে লা রোজারা।
সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। ২০১৬ সালের পর দুই দল আর মুখোমুখি হয়নি। তবে এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। এই সময়ে তারা জিতেছে ৯টি ম্যাচ, আর ড্র করেছে দুটি।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও এগিয়ে রয়েছে স্পেন। অপটা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৩ শতাংশ। বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ৬৯ দশমিক ৫ শতাংশ।
তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান কিংবা সম্ভাবনার হিসাব সব সময় শেষ কথা বলে না। তাই ফ্রান্সের সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারণের এই লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর