ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যেভাবে দেখবেন স্পেন-বেলজিয়াম ম্যাচ
স্পোর্টস ডেস্ক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। এখন অপেক্ষা শেষ চারের প্রতিপক্ষ নির্ধারণের। সেই প্রতিপক্ষ ঠিক হবে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, যেখানে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করবে।
শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে উঠে আসে বেলজিয়াম। শক্তিশালী দুই দলের মুখোমুখি লড়াই হওয়ায় ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি। পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনেও খেলা দেখা যাবে।
অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে সরাসরি ম্যাচ দেখার সুযোগ। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া আইস্ক্রিনেও থাকবে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।
এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর