ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে প্রথমবার ব্রাজিল-জার্মানি ছাড়া কোয়ার্টার ফাইনাল
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই বিশ্বকাপ ইতিহাসে যুক্ত হয়েছে একটি ব্যতিক্রমী অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের সবচেয়ে সফল দুই দল ব্রাজিল ও জার্মানি—দুজনেই শেষ আটে জায়গা করে নিতে পারেনি।
বিশ্বকাপের ২৩টি আসরের মধ্যে এবার ১৮তমবারের মতো কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ব্রাজিল ও জার্মানি—উভয় দলই শেষ আটের বাইরে। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। অন্যদিকে জার্মানির যাত্রা থেমে গেছে রাউন্ড অব ৩২-এ।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ১৪টি আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এর আগে শুধু ১৯৩৪, ১৯৬৬ ও ১৯৯০ সালে তারা এই পর্বে উঠতে পারেনি। অন্যদিকে জার্মানি সর্বোচ্চ ১৭ বার কোয়ার্টার ফাইনালে খেলেছে। ১৯৩৮, ১৯৫০, ২০১৮ ও ২০২২ সালের পর এবারও তারা শেষ আটে জায়গা করে নিতে ব্যর্থ হলো। উল্লেখ্য, ১৯৩০, ১৯৫০, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্ব ছিল না।
এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, মরক্কো, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও নরওয়ে। এর মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন অতীতে বিশ্বকাপের শিরোপা জিতেছে। অন্যদিকে বেলজিয়াম, মরক্কো, সুইজারল্যান্ড ও নরওয়ে অপেক্ষায় ছিল প্রথম বিশ্বকাপ জয়ের। তবে গত রাতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে মরক্কো।
শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে বেলজিয়াম এর আগে কখনও সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি। মরক্কোও এবার সেই সাফল্য অর্জন করতে পারেনি। সুইজারল্যান্ড সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে। আর নরওয়ে এবারই প্রথম শেষ আটে উঠে ইতিহাস গড়েছে।
কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যর্থতার রেকর্ড ইংল্যান্ডের। ১০ বার শেষ আটে খেলেও তারা মাত্র তিনবার সেমিফাইনালে উঠতে পেরেছে। অন্যদিকে ফ্রান্স খেলছে নবমবার, আর্জেন্টিনা অষ্টমবার, স্পেন পঞ্চমবার এবং বেলজিয়াম ও সুইজারল্যান্ড তৃতীয়বারের মতো এই পর্বে উঠেছে। মরক্কোর জন্য এটি ছিল দ্বিতীয় এবং নরওয়ের জন্য প্রথম কোয়ার্টার ফাইনাল।
মহাদেশভিত্তিক হিসাবেও শেষ আটে ইউরোপের আধিপত্য স্পষ্ট। আট দলের মধ্যে ছয়টি ইউরোপের, একটি দক্ষিণ আমেরিকার (আর্জেন্টিনা) এবং একটি আফ্রিকার (মরক্কো)। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও একই চিত্র দেখা গিয়েছিল। তবে ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার ইউরোপের একটি দল বেশি জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
গ্রুপপর্বে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে ওঠা ছয়টি দল এখনও টিকে আছে—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে মরক্কো ও নরওয়ে গ্রুপ রানার্সআপ হয়েও শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল।
গোল করার দিক থেকেও এগিয়ে রয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত দুই দলই ১৪টি করে গোল করেছে। তাদের পরেই রয়েছে বেলজিয়াম, যারা এখন পর্যন্ত ১৩ বার লক্ষ্যভেদ করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে