ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ: কখন, কোথায় দেখবেন লাইভ
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে এবার কোয়ার্টার ফাইনালের উত্তাপ। শেষ আটে জায়গা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সুইজারল্যান্ড ও দক্ষিণ আমেরিকার কলম্বিয়া। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলই দারুণ ছন্দে থাকায় ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
একদিকে টানা তিন জয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত সুইজারল্যান্ড, অন্যদিকে শেষ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র নিয়ে মাঠে নামছে কলম্বিয়া। ফলে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
বিশ্বকাপের শুরুটা সুইজারল্যান্ডের প্রত্যাশামতো হয়নি। কাতারের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মুরাত ইয়াকিনের দল। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারায় তারা। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখেন জোহান মানজাম্বি ও রুবেন ভার্গাস। পরে কানাডার বিপক্ষে ২-১ গোলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুজন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠার পর আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে সুইসরা।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ব্রিল এম্বোলোর প্রথম গোলটি আসে জোহান মানজাম্বির অ্যাসিস্ট থেকে। তরুণ এই মিডফিল্ডারের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে নেস্তর লরেঞ্জোর অধীনে ধারাবাহিকভাবে ভালো খেলছে কলম্বিয়া। শেষ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র করেছে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ইনজুরি সময়ে দাভিনসন সানচেসের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ঘানাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লস কফেতেরোস।
তবে ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন স্ট্রাইকার জন কর্দোবা। পরে বদলি হিসেবে নেমে লুইস সুয়ারেজ জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন। ফলে এই ম্যাচে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে কলম্বিয়া। টানা তিন ম্যাচে ক্লিনশিট ধরে রেখে রক্ষণভাগের দৃঢ়তারও প্রমাণ দিয়েছে দলটি।
দুই দলের স্কোয়াডেও রয়েছে কিছু দুশ্চিন্তা। সুইজারল্যান্ডের মিডফিল্ডার মিশেল এবিশারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পেশির চোটের কারণে তিনি আলাদাভাবে অনুশীলন করছেন। একই ধরনের সমস্যায় রয়েছেন ডিফেন্ডার লুকা জাকেজও।
তারা খেলতে না পারলে মাঝমাঠে গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লারকে একসঙ্গে দেখা যেতে পারে। রক্ষণে থাকবেন ম্যানুয়েল আকাঞ্জি ও নিকো এলভেদি।
অন্যদিকে কলম্বিয়ার সবচেয়ে বড় ধাক্কা জন কর্দোবার ছিটকে যাওয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি বিশ্বকাপের বাকি অংশ খেলতে পারবেন না। তার পরিবর্তে লুইস সুয়ারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।
সম্ভাব্য একাদশ
সুইজারল্যান্ড: কোবেল; জাকারিয়া, এলভেদি, আকাঞ্জি, রদ্রিগেজ; জাকা, ফ্রয়লার; এনদোয়ে, মানজাম্বি, ভার্গাস; এম্বোলো।
কলম্বিয়া: ভার্গাস; মুনিয়োজ, সানচেস, লুকুমি, মোহিকা; লেরমা, আরিয়াস, পুয়ের্তা; হামেস রদ্রিগেজ, লুইস সুয়ারেজ, লুইস দিয়াজ।
সুইজারল্যান্ড টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছে। তবে কলম্বিয়ার আক্রমণভাগ, বিশেষ করে লুইস দিয়াজের গতি ও সৃজনশীলতা সুইসদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের সামান্য এগিয়ে রাখা হচ্ছে।
সম্ভাব্য ফলাফল: সুইজারল্যান্ড ১-২ কলম্বিয়া।
কোথায় দেখবেন ম্যাচ
সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও টি-স্পোর্টস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর