ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে পারেন যেসব খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে বড় দুশ্চিন্তায় রয়েছে শেষ আটে ওঠা কয়েকটি দল। কারণ, মোট ১৯ জন ফুটবলার এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মাত্র একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবারের এই ম্যাচে মরক্কোর পাঁচজন এবং ফ্রান্সের তিনজন ফুটবলারকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
অন্যদিকে শুক্রবারের স্পেন-বেলজিয়াম ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলক কম। দুই দলের একজন করে ফুটবলার একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা মরক্কোর।
ড্রয়ের অন্য প্রান্তে নরওয়ে-ইংল্যান্ড ম্যাচেও পাঁচজন খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। পাশাপাশি সুইজারল্যান্ডের তিনজন এবং আর্জেন্টিনার একজন ফুটবলারও একই অবস্থায় রয়েছেন।
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
তবে কোয়ার্টার ফাইনাল শেষে সব হলুদ কার্ডের হিসাব রিসেট হয়ে যাবে। ফলে সেমিফাইনালে নতুন করে পাওয়া হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হবেন না।
কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মরক্কোর ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ানে হালহাল, বিলাল এল খান্নৌস ও আজেদিন উনাহি; ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, নিকো ও'রাইলি, ডেকলান রাইস ও মার্ক গেহি; সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহেইম; ফ্রান্সের মানু কোনোয়ে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসে; নরওয়ের আন্তোনিও নুসা; বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে; স্পেনের ফেরান তোরেস এবং আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত