ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরোর জিলেট স্টেডিয়াম (বোস্টন স্টেডিয়াম) মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এর আগে গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় আটলাস লায়ন্সরা।
ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহের অন্যতম কারণ, এটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় লে ব্লুজরা।
দুই দলের অতীত পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখি লড়াইয়ে চারটিতে জয় পেয়েছে ফরাসিরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনো ফ্রান্সের বিপক্ষে জয়ের দেখা পায়নি।
চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে খেলছে ফ্রান্স। গতি, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের প্রধান শক্তি। অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির পাল্টা আক্রমণ এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলছে মরক্কো। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির নেতৃত্বে তাদের আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে মরক্কো। দলের অন্যতম উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে তার খেলা অনিশ্চিত। সাইবারি না খেললে মরক্কোর আক্রমণভাগে বড় ধাক্কা লাগতে পারে।
এদিকে ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান নাভারো।
নকআউট পর্বে এখন পর্যন্ত দুই দলই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে। ফ্রান্স পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে, যার সাতটিই এসেছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে। গোল্ডেন বুটের দৌড়েও তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মরক্কো।
কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে টেকনিক্যাল দক্ষতা, শারীরিক সামর্থ্য এবং কৌশলগত শৃঙ্খলার সমন্বয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে মরক্কো। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী।
সব মিলিয়ে, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কোর এই কোয়ার্টার ফাইনাল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর