ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টে শক্তিশালী কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ায় লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর কোনো দলের বিপক্ষে খেলতে হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) এবং জর্ডান (৬৩)। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে রয়েছে। অন্যদিকে, সেমিফাইনালে ওঠার সমীকরণে নরওয়ে যদি ইংল্যান্ডকে বিদায় করে, তাহলে শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে র্যাঙ্কিংয়ের ৩০তম স্থানে থাকা নরওয়ে।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর কেউ এটিকে ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সহজ পথ পেয়েই কি আর্জেন্টিনা ফাইনালের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে?
তবে ফুটবলের বাস্তবতা ভিন্ন বার্তাও দেয়। র্যাঙ্কিং তুলনামূলক নিচে থাকলেও নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। এর সবচেয়ে বড় উদাহরণ শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ, ফাইনালের পথে এখনও পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর