ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফিফা ইরান ও মিশরের সঙ্গে অন্যায় আচরণ করছে: ওমর সানী
স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং ও ভিএআর নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচটিতে কারচুপি করা হয়েছে।
এমন বিতর্কের মধ্যেই বিশ্বকাপে আর্জেন্টিনার জয় নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। একটি ভিডিও বার্তায় তিনি ফিফার সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওতে ওমর সানী বলেন, তিনি নিজেও ফুটবলের একজন অনুসারী। অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতেন এবং দীর্ঘদিন ধরে বিশ্বকাপ দেখে আসছেন।
তিনি অভিযোগ করেন, ফিফা ইরান ও মিশরের সঙ্গে অন্যায় আচরণ করছে। তাঁর ভাষায়, এমন কর্মকাণ্ড দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।
ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক উল্লেখ করে ওমর সানী বলেন, ব্রাজিলের পরাজয় তিনি মেনে নিয়েছেন, কারণ তাঁর মতে দলটি সেদিন ভালো খেলতে পারেনি। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিজয় উদযাপনের ধরন তাঁর ভালো লাগেনি।
তিনি বলেন, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’
ভিডিওর আরেক অংশে ফিফাকে নিয়েও কঠোর মন্তব্য করেন এই অভিনেতা। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ফিফাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।
তবে বক্তব্যের শেষদিকে নিজের মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাও চান ওমর সানী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, লিওনেল মেসিকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তবে সেটি কোনো দলের সমর্থকদের সব আচরণের সঙ্গে একমত হওয়ার অর্থ নয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর