ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ, জবাবে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।
এ বিষয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘সত্যি বলতে, অসাধারণ রেফারিং হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। আপনারাই বলুন কোন সিদ্ধান্ত রেফারি ভুল নিয়েছেন। প্রতিটা সিদ্ধান্ত নিয়েই আমি খুশি।’
আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মেদ সালাহকে পেনাল্টি বক্সে ফাউল করা হয়েছিল বলে দাবি করে মিশর। তবে রিপ্লেতে দেখা যায়, নিকোলাস ট্যাগলিয়াফিকোর পা সালাহর পায়ে লাগার আগে বলে স্পর্শ করেছিল। এর আগে মিশরের একটি গোল বাতিল করা হয়, কারণ আক্রমণের সূচনায় লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করা হয়েছিল।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন মেসি। তিনি বলেন, ‘ম্যাচের পর প্রচণ্ড তৃপ্তি পেয়েছিলাম। পেনাল্টি নষ্ট করার পর নিজের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম। যেভাবে শট নিয়েছি তা একেবারেই ঠিক ছিল না। মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ সময়ে দলকে ডুবিয়েছি। তবে দিনের শেষে ঈশ্বর আমার জন্য ভালো কিছুই লিখে গিয়েছিলেন। সমতা ফেরানোর গোলটা আমি করেছি। তাতে এতটা শান্তি পেয়েছি এবং খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা নেই।’
মেসি আরও বলেন, ‘যদি পেনাল্টি থেকে গোল করতে পারতাম তাহলে খেলাটা অন্য দিকে মোড় নিত। কারণ, তার আগে আমরা ভালো খেলছিলাম। এমনকি ওরা গোল করার পরেও। দুর্দান্ত কিছু সুযোগ তৈরি করেছিলাম। যেমন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা জুলিয়ান আলভারেজের ক্ষেত্রে। গোলকিপার গোললাইন থেকে সেভ করেছে। এই দলটা জেতার যোগ্য ছিল। আমি খুব খুশি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত