ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কোয়ার্টারের আগে যেসব সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর লিওনেল স্কালোনির দলের জন্য এসেছে আরও একটি ইতিবাচক খবর। শেষ আটের লড়াইয়ে মাঠের বাইরে প্রতিপক্ষ সুইজারল্যান্ডের তুলনায় তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালের আগে দুই দলের প্রস্তুতির পথ এক ছিল না। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে সুইজারল্যান্ড। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে জয় নিশ্চিত করে শেষ আটের টিকিট পায় সুইসরা।
অতিরিক্ত সময় খেলার কারণে শারীরিক ধকলের পাশাপাশি দীর্ঘ ভ্রমণের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে সুইজারল্যান্ডকে। ভ্যাঙ্কুভার থেকে কোয়ার্টার ফাইনালের ভেন্যু কানসাস সিটিতে পৌঁছাতে তাদের প্রায় পাঁচ ঘণ্টার বিমানযাত্রা করতে হয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার যাত্রা ছিল তুলনামূলক সহজ। আটলান্টায় মিশরকে হারানোর পর মাত্র দুই ঘণ্টার ভ্রমণেই কানসাস সিটিতে পৌঁছে যায় স্কালোনির দল। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার মধ্যেই তারা নিজেদের অনুশীলন ক্যাম্পে পৌঁছে যায়। বিপরীতে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা পর্যন্ত মাঠের লড়াইয়ে ব্যস্ত ছিল সুইজারল্যান্ড। ম্যাচ শেষ করেই তাদের কানসাসের উদ্দেশে যাত্রা করতে হয়।
কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দুই দলই প্রায় সাড়ে তিন দিনের বিশ্রাম পেলেও অতিরিক্ত সময় খেলা এবং দীর্ঘ বিমানযাত্রার কারণে শারীরিকভাবে কিছুটা পিছিয়ে থেকেই ম্যাচে নামবে সুইসরা।
তবে অতিরিক্ত সময় খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্যও নতুন নয়। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ের পর আরও ৩০ মিনিট খেলতে হয়েছিল স্কালোনির দলকে। প্রচণ্ড গরমের সেই ম্যাচে জয় পেতে তাদেরও বাড়তি পরিশ্রম করতে হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত