ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ষোলোর সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। আটটি দল শেষ আটে জায়গা করে নেওয়ায় এখন শিরোপার লড়াই আরও জমে উঠেছে।
শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সর্বশেষ সুইজারল্যান্ড। অন্যদিকে স্বাগতিক তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়ার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এই পর্বেই।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স ও চমক জাগানো মরক্কো।
এরপর ১০ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। ১১ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মাঠে নামবে নরওয়ে ও ইংল্যান্ড। আর শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের সূচি:
ফ্রান্স বনাম মরক্কো - ৯ জুলাই, দিবাগত রাত ২টা, বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম - ১০ জুলাই, দিবাগত রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড - ১১ জুলাই, দিবাগত রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড - ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম
নকআউট পর্বের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর এখন শেষ আটের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। চারটি হাইভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন চার দল জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর