ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বার বল জড়িয়েও উদযাপন করতে পারেনি মিশর। অসাধারণ এক দলীয় আক্রমণের পর গোল এলেও বিল্ড-আপে ফাউলের কারণে সেটি বাতিল করে দেন ম্যাচের রেফারি।
ম্যাচের ৬০তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ গড়ে তোলে মিশর। বল নিয়ে সামনে এগিয়ে যান হাইসেম হাসান। এরপর নিখুঁত এক পাস বাড়ান মোহামেদ সালাহ। সেই পাস থেকে দারুণ ফিনিশে বল জালে পাঠান মোস্তফা জিকো।
গোলটি বহাল থাকলে ব্যবধান দাঁড়াত ২-০, আর এটি চলতি বিশ্বকাপের অন্যতম সেরা কাউন্টার অ্যাটাক গোল হিসেবেও আলোচনায় আসতে পারত। তবে আক্রমণ শুরুর মুহূর্তে ফাউলের ঘটনা শনাক্ত করে রেফারি গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্তে বড় ধাক্কা খায় মিশর, আর কিছুটা স্বস্তি ফিরে পায় আর্জেন্টিনা। ৬০ মিনিট শেষে স্কোরলাইন থাকে ১-০। তবে এখনও পিছিয়ে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে ফিরতে সমতার গোলের জন্য সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর