ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ চলছে, দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে দুই দলের আনুষ্ঠানিক একাদশ ঘোষণা করা হয়েছে। প্রত্যাশামতো শুরু থেকেই মাঠে নামছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ।
কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দলই। ম্যাচের আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
শেষ ম্যাচের তুলনায় ফাকুন্দো মেদিনার জায়গায় সুযোগ পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে ফিরেছেন লিয়েন্দ্রো পারেদেস। আর লাউতারো মার্টিনেজের জায়গায় আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ।
আক্রমণে মেসির সঙ্গী হিসেবে খেলবেন আলভারেজ। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
অন্যদিকে, মিশরের শুরুর একাদশেও রয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। আক্রমণভাগে তাকে সঙ্গ দেবেন হাইসেম হাসান। মাঝমাঠে খেলবেন মারওয়ান আতিয়া, এমাম আশুর, মোহানাদ লাশিন ও মোস্তাফা জিকো। রক্ষণভাগে থাকছেন মোহাম্মদ হানি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও করিম হাফেজ।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
মিশরের একাদশ: মোস্তাফা শোবেইর; মোহাম্মদ হানি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, করিম হাফেজ; মারওয়ান আতিয়া, এমাম আশুর, মোস্তাফা জিকো, মোহানাদ লাশিন; মোহাম্মদ সালাহ, হাইসেম হাসান।
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর মুখোমুখি লড়াই। একজন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টানা আরেকটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন, অন্যজন ইতিহাস গড়ার প্রত্যাশায় থাকা মিশরের সবচেয়ে বড় ভরসা।
দুই বিশ্বতারকার উপস্থিতিতে ম্যাচটি বিশ্বজুড়ে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন অপেক্ষা শেষ বাঁশির কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে মেসির আর্জেন্টিনা, নাকি সালাহর মিশর।
ম্যাচটি সরাসরি দেখতে এখানেক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে