ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যে তিন পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে এবার আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে নকআউট পর্বে জায়গা করে নেওয়া আলবিসেলেস্তেরা মঙ্গলবার (স্থানীয় সময়) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। লক্ষ্য একটাই-মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। খবর টিওয়াইসি স্পোর্টসের।
আর্জেন্টিনার একাদশে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে। চোট কাটিয়ে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো দলে ফিরছেন। তার জায়গায় এতদিন দায়িত্ব পালন করা ফাকুন্দো মেদিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ক্র্যাম্পে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারেননি।
আক্রমণভাগেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হচ্ছে হুলিয়ান আলভারেজকে।
জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো। অন্যদিকে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আলভারেজ এবার প্রথমবারের মতো নকআউট পর্বে শুরু থেকেই মাঠে নামতে যাচ্ছেন।
মাঝমাঠেও থাকছে নতুন সমন্বয়। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হওয়ায় বদলি হিসেবে নেমে ভালো খেলা লিয়ান্দ্রো পারেদেসকে এবার শুরুর একাদশে রাখছেন স্কালোনি। তার জায়গা করে দিতে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন থিয়াগো আলমাদা।
পারেদেস খেলবেন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায়, যেখানে এতদিন দায়িত্ব পালন করছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে ম্যাক অ্যালিস্টার কিছুটা এগিয়ে খেলার সুযোগ পাবেন এবং এনজো ফার্নান্দেজের সঙ্গে মাঝমাঠে ভারসাম্য গড়ে তুলবেন পারেদেস।
স্কালোনির বিশ্বাস, এই পরিবর্তনের মাধ্যমে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও নিয়ন্ত্রিত ও সংগঠিত ফুটবল খেলতে পারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর