×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘ফুটবল ন্যায়বিচার করেছে’, পর্তুগালকে হারিয়ে বললেন স্পেন কোচ

২০২৬ জুলাই ০৭ ১০:৫৮:৫৪

‘ফুটবল ন্যায়বিচার করেছে’, পর্তুগালকে হারিয়ে বললেন স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে কঠিন লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে ওঠার পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, শেষ পর্যন্ত সঠিক দলই জয় পেয়েছে। নাটকীয় এই ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় স্পেন।

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি খুবই ভারসাম্যপূর্ণ একটি ম্যাচ ছিল, যেমনটি আমরা আগেই ধারণা করেছিলাম। প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে আমরা জানতাম। এটি যেন সময়ের আগেই হয়ে যাওয়া একটি ফাইনাল ছিল এবং দর্শকরা দারুণ একটি ম্যাচ উপভোগ করেছে।’

স্পেন কোচের মতে, এমন লড়াইয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচে ক্ষুদ্র বিষয়গুলোই ফল নির্ধারণ করে। পুরো ম্যাচে আমরা বেশি সুযোগ তৈরি করেছি এবং বেশি বিপজ্জনক আক্রমণ করেছি। ডিয়েগো কস্তা ছিল ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়।’

প্রতিপক্ষ পর্তুগালেরও প্রশংসা করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমি পর্তুগিজ ফুটবল এবং তাদের খেলোয়াড়দের বড় ভক্ত। তারা অসাধারণ খেলেছে। আমরা দুটি খুবই কাছাকাছি মানের দল। আমার বিশ্বাস, বিশ্বের সেরা দুই মিডফিল্ডের একটি স্পেনের, অন্যটি পর্তুগালের। আজ সেটিই দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল আবার একই ম্যাচ হলে ফল ভিন্নও হতে পারত। মাঠে এত প্রতিভাবান খেলোয়াড় ছিল যে যেকোনো একজন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারত। তবে এটি ভাগ্যের বিষয় নয়; কঠোর পরিশ্রম, জয়ের ইচ্ছা এবং সেই মানসিকতাই আজ পার্থক্য গড়ে দিয়েছে। তাই আমার মতে, আজ ফুটবল ন্যায়বিচার করেছে।’

কোয়ার্টার ফাইনালে উঠলেও শিরোপার হিসাব কষতে নারাজ স্পেনের এই কোচ। তার ভাষায়, ‘আমরা এখন শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি। প্রতিটি রাউন্ড আগের চেয়ে কঠিন। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আজকের চেয়েও ভালো খেলতে হবে। আমরা উন্নতি করতে চাই এবং অবশ্যই শেষ পর্যন্ত যেতে চাই।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত