ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এটাই কি রোনালদোর শেষ বিশ্বকাপ? ম্যাচ শেষে যা জানালেন
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে আরেকটি বিশ্বকাপ অধ্যায় শেষ হলো হতাশায়। ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে এটাই কি ছিল পর্তুগিজ মহাতারকার জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ?
রাউন্ড অব সিক্সটিনে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। ২০১০ বিশ্বকাপেও শেষ ষোলোতে স্পেনের কাছেই হেরে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। ফলে টানা ছয়টি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না রোনালদোর।
তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা এখনই দিচ্ছেন না এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কিনা। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।’
অবসর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘একদিন সেই দিনটা আসবে, তবে সত্যি বলতে ক্রিশ্চিয়ানো পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেবে। শতভাগ নয়, হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়ে। কারণ আমি ফুটবলে সব উজাড় করে দিয়েছি। আমার এসবের দরকার নেই, আমার ভালো জীবন আছে। এটা শুধু ভালোবাসার ব্যাপার। আমি ফুটবল খেলি কারণ আমি এটা ভালোবাসি... প্রতিটা দিন উপভোগ করতে হয়। আর আমি এখন পর্যন্ত তিনটা গোল করেছি। খারাপ করিনি, তাই না?’
বিশ্বকাপ শুরুর আগেই বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো যে, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সে হিসেবে বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন নিয়েই হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট শেষ করতে হলো তাকে।
স্পেনের বিপক্ষে পরাজয়ের পর মাঠে রোনালদোর চোখে জল দেখা যায়। সেই আবেগঘন মুহূর্ত দেখে অনেকেই ধারণা করছেন, বিশ্বকাপের মঞ্চে এটিই হয়তো তার শেষ উপস্থিতি।
বর্তমানে রোনালদোর বয়স ৪১ বছর। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৫ বছর। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড রয়েছে মিশরের গোলরক্ষক এসসাম এল হাদারির, যিনি ৪৫ বছর ১৬১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে একজন ফরোয়ার্ড হিসেবে সেই বয়সে বিশ্বকাপ খেলা রোনালদোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে।
তবুও ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ পর্তুগাল হওয়ায় তাকে পুরোপুরি সম্ভাবনার বাইরে রাখা যাচ্ছে না। যতদিন তিনি আনুষ্ঠানিকভাবে বুটজোড়া তুলে না রাখছেন, ততদিন তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলতেই থাকবে।
ক্লাব ফুটবলে রোনালদোর বর্তমান চুক্তি আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত। ফলে আগামী মৌসুমেও তাকে সৌদি প্রো লিগে খেলতে দেখা যাবে। এরপর তিনি অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তিনি ‘শীঘ্রই’ ফুটবল থেকে অবসর নেবেন। যদিও সেই সময়সীমা নির্দিষ্ট করেননি।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর তাই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও, সব পরিস্থিতি বিবেচনায় অনেকের ধারণা ২০২৬ বিশ্বকাপই হয়তো জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় আন্তর্জাতিক আসর হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর