ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে কত টাকা পাচ্ছে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের প্রাপ্তি নিয়ে ফিরছে ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া সেলেসাওরা ফিফার নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী কয়েকশ কোটি টাকার অর্থ পাচ্ছে, যা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) তহবিলে যুক্ত হবে।
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের মূল্য প্রায় ১২৪ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।
এবারের বিশ্বকাপে ফিফা মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
শুধু বিশ্বচ্যাম্পিয়ন দলই পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকার সমান। রানার্সআপ দলের জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা।
যদিও মাঠের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল, তবুও ফিফার এই প্রাইজমানি দেশটির ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্থ ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং ফুটবলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর