ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফুটবল থেকে অবসর নিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হয়ে গেল দেশটির অন্যতম সেরা ফুটবলার নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও একটি দীর্ঘ অধ্যায়। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পরাজয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন, এটাই ছিল বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে তার শেষ উপস্থিতি। বহুদিন ধরেই এমন সম্ভাবনার কথা শোনা গেলেও এবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন,‘আমিচেষ্টাকরেছি।আমিচেষ্টাকরেছি।মেটলাইফস্টেডিয়ামেশুরুহয়েছিল,এখানেইশেষহলো।এখনসবশেষ।’
এই ঘোষণার মধ্য দিয়েই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ পথচলার ইতি ঘটল। জাতীয় দলের জার্সিতে তিনি করেছেন ৮০টি গোল, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ বিশ্বকাপে তিনি কিংবদন্তি পেলের গোলসংখ্যা স্পর্শ করেছিলেন, আর ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোল করার পরই বিদায় বললেন জাতীয় দলকে।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ব্রাজিলের হয়ে বেশ কিছু স্মরণীয় সাফল্যের অংশ ছিলেন নেইমার। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
কোপা আমেরিকায় তার সেরা অর্জন ২০২১ সালের ফাইনালে ওঠা। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ব্রাজিল।
বিশ্বকাপের মঞ্চেও ছিল তার বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। ২০১৪ সালে ব্রাজিল সেমিফাইনালে উঠলেও ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপরের দুই আসরে দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান। তবে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা থেমে যায় শেষ ষোলোতেই।
এর মধ্য দিয়েই শেষ হলো ব্রাজিলের জার্সিতে নেইমারের এক বর্ণাঢ্য অধ্যায়। বিশ্বকাপের ট্রফি অধরা থাকলেও গোলের রেকর্ড, অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স এবং এক দশকের বেশি সময় ধরে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ব্রাজিলের ফুটবল ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে গেলেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত