ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ নিয়ে যে তথ্য দিল অপ্টা
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি সামনে রেখে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে। সেই বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪ শতাংশ।
সব ধরনের সম্ভাবনা বিবেচনায় কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়েও এগিয়ে রয়েছে সেলেসাওরা। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।
পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০টি শেষ ষোলোর ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে ব্রাজিল। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
অন্যদিকে, আগের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে নরওয়ে। সেই ম্যাচে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড। এর আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও দুটিতেই ইতালির কাছে পরাজিত হয়েছিল নরওয়ে।
ব্রাজিলও শেষ ষোলো নিশ্চিত করেছে কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলে জয় নিশ্চিত হয় সেলেসাওদের। এর আগে কাসেমিরোর গোলে সমতায় ফিরেছিল ব্রাজিল। জাপানের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন কাইশু সানো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত