ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নরওয়ের বিপক্ষে জয়ের খোঁজে ইতিহাস বদলাতে চায় ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ব্রাজিল। বিশ্বকাপে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। ষষ্ঠ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই সেলেসাওদের। সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরলেও ইতিহাস কিন্তু তাদের পক্ষে কথা বলছে না।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড একেবারেই সুখকর নয়। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে দুটি ম্যাচে হেরেছে এবং বাকি দুটি ড্র করেছে।
১৯৯৮ সালের বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের বিশ্বকাপ লড়াইয়ে ব্রাজিল ২-১ গোলে হেরে যায়। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।
বিশ্বকাপের সেই জয়ের বাইরে প্রীতি ম্যাচেও একবার ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে। বাকি দুটি ম্যাচও ছিল প্রীতি লড়াই। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। ১৯৯৭ সালের ৩০ মে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়।
চার ম্যাচে মোট ১৩টি গোল হয়েছে। ব্রাজিল কোনো ম্যাচ জিততে না পারলেও গোলের ব্যবধান খুব বেশি নয়। সেলেসাওরা করেছে ৫ গোল, আর নরওয়ের গোলসংখ্যা ৮।
সেই স্মরণীয় ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে বেশ উচ্ছ্বসিত নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’
তবে অধিনায়কের আত্মবিশ্বাসের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে দলের প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ডের কণ্ঠে। ব্রাজিলকে যথেষ্ট সমীহ করে তিনি সতর্ক বার্তা দিয়েছেন। তার মতে, নরওয়ের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত