ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পর্তুগালকে হিংসা নয়, স্পেনেই পূর্ণ আস্থা পোরোর
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন স্পেনের ডিফেন্ডার পেড্রো পোরো। তার বিশ্বাস, পর্তুগাল যতই শক্তিশালী দল হোক না কেন, স্পেনও সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে।
ডালাসে রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোরো বলেন, তিনি বর্তমানে নিজের সেরা ছন্দে রয়েছেন। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে করা গোলটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
পোরো বলেন, ‘পরিস্থিতি, ম্যাচের গুরুত্ব এবং ২-০ ব্যবধানে এগিয়ে দেওয়া গোল-সব মিলিয়ে এটিই সম্ভবত আমার সেরা ম্যাচ। মুহূর্তটি আমার জন্য খুবই বিশেষ ছিল।’
গোলটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল বলটা ওই জায়গায় আসতে পারে। প্রতিপক্ষ আমাকে শক্তভাবে মার্ক করছিল, তাই আমি সর্বশক্তি দিয়ে বলের দিকে ঝাঁপিয়ে পড়ি।’
শেষ ষোলোর প্রতিপক্ষ পর্তুগালের দলে নুনো মেন্দেস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলার থাকলেও তাতে মোটেও বিচলিত নন এই স্প্যানিশ ডিফেন্ডার।
তিনি বলেন, ‘আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। এ ধরনের বিষয় আমাকে ভাবায় না।’
একই সঙ্গে নিজের দলের শক্তির কথাও তুলে ধরেন পোরো। তার ভাষ্য, ‘পর্তুগালের দারুণ সব খেলোয়াড় রয়েছে এবং তারা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল। কিন্তু তাদের হিংসা করার মতো কিছুই আমাদের নেই। আমাদের দলও সমান শক্তিশালী।’
এই ম্যাচে সাবেক সতীর্থ নুনো মেন্দেসের বিপক্ষে খেলবেন পোরো। পুরোনো সতীর্থের প্রশংসা করে তিনি বলেন, ‘এ মুহূর্তে নুনো বিশ্বের অন্যতম সেরা লেফট-ব্যাক। ওর জন্য আমি খুবই খুশি। কঠোর পরিশ্রম করে সে এই জায়গায় এসেছে এবং সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে।’
সাক্ষাৎকারে গত বছরের ন্যাশন্স লিগের ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের কাছে হারের স্মৃতিও তুলে ধরেন পোরো।
তিনি বলেন, ‘কোনো খেলোয়াড়ই ফাইনালে হারতে চায় না। তবে আমরা সেই অভিজ্ঞতা থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়েছি। এরপর থেকে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। প্রতিটি ম্যাচই আলাদা গল্প।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর