ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
মিশর ম্যাচের আগে আর্জেন্টিনার চোট উদ্বেগ আরও বাড়ল
স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো কঠিন লড়াইয়ে দলের একাধিক ফুটবলার শারীরিক ধকল ও পেশির সমস্যায় ভুগেছেন। ফলে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে তাদের ফিটনেস নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে লিওনেল স্কালোনির শিবির। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বামপ্রান্তের ডিফেন্ডার হিসেবে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফাকুন্দো মেদিনাকে নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে মাঠ থেকে তুলে নিতে হয়। অতিরিক্ত ক্লান্তিতে মাঠেই তার শরীরে টান ধরে যায়। স্কালোনি আর পরিবর্তন করতে না চাইলেও পরিস্থিতির কারণে তাকে মাঠ ছাড়াতে বাধ্য হন। তবে এটি গুরুতর কোনো চোট নয়; মূলত পেশিতে টান ধরার সমস্যাই ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ক্র্যাম্প নিয়েই সে খেলা শেষ করেছে।’
মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও পুরো ম্যাচজুড়ে ক্র্যাম্পে ভুগেছেন। অতিরিক্ত সময়ের বিভিন্ন মুহূর্তে তাকে মাঠেই স্ট্রেচিং করতে দেখা যায়। আর্জেন্টিনার আর কোনো বদলির সুযোগ না থাকায় তাকে পুরো ম্যাচ খেলতে হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও শারীরিকভাবে বেশ ক্লান্ত রয়েছেন।
এই তালিকায় রয়েছেন নিকোলাস গঞ্জালেজও। দ্বিতীয়ার্ধের ১৯তম মিনিটে থিয়াগো আলমাদার বদলি হিসেবে মাঠে নেমে আক্রমণে সক্রিয় ছিলেন তিনি। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ায় তার বাম গোড়ালি মচকে যায়। তবুও কোনো সমস্যা ছাড়াই ম্যাচ শেষ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার।
অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পুরো ম্যাচ খেলেছেন। অতিরিক্ত সময় শেষে দুজনকেই বেশ ক্লান্ত দেখা গেলেও তাদের কারও চোটের সমস্যা নেই। চিকিৎসক দলের পর্যবেক্ষণে থেকে তারা এখন মিশরের বিপক্ষে ম্যাচের আগে দ্রুত শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
এদিকে মিয়ামিতে আঘাত হানা প্রবল ঝড়ের কারণে দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। শনিবার মাঠে অনুশীলনের পরিবর্তে হোটেলের জিমেই সময় কাটিয়েছেন ফুটবলাররা। এখন কোচিং স্টাফের প্রধান লক্ষ্য খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করা।
বিশ্বকাপের সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘এখন বিশ্রামের সময়। আমি জানি না বিশ্বকাপ কীভাবে আয়োজন করা হয়, কিন্তু আমরা ছয় দিন সময় পেয়েছিলাম, আর এখন হাতে আছে মাত্র সাড়ে তিন দিন। যখন আপনার সবচেয়ে বেশি বিশ্রামের প্রয়োজন, তখনই আপনি সবচেয়ে কম বিশ্রাম পান। এটা বোঝা খুব কঠিন। সূচিটা ধীরে ধীরে এগোনো উচিত ছিল।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা