ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
পার্থ হক: ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আজকের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স এবং দুর্দান্ত চমক দেখানো প্যারাগুয়ে। কাগজে-কলমে ফ্রান্স স্পষ্ট ফেবারিট হলেও জার্মানিকে বিদায় দিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত প্যারাগুয়েকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকরা।
বাংলাদেশ সময় ৫ জুলাই রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সের বিপক্ষে জুলিও এনসিসোদের পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
জার্মানিকে হারিয়ে ইতিহাস লিখেছে প্যারাগুয়ে
রাউন্ড অব ৩২-এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন হোসে কানালে।
বিশ্বকাপ শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানির অবস্থান ছিল ১০ নম্বরে, আর প্যারাগুয়ে ছিল ৪১ নম্বরে। সেই ব্যবধানকে উপেক্ষা করে জয় তুলে নিয়ে সাম্প্রতিক বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে লা আলবিরোজারা।
কোচ গুস্তাভো আলফারোর অধীনে দলটি ধীরে ধীরে ছন্দে ফিরেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ ব্যবধানে হারের পর থেকে রক্ষণভাগকে আরও শক্তিশালী করে ধারাবাহিক উন্নতি করেছে তারা।
দুর্দান্ত ছন্দে ফ্রান্স
অন্যদিকে ফ্রান্স পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ছন্দে রয়েছে। এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতে ১২টি গোল করেছে তারা, যা চলতি বিশ্বকাপে সর্বোচ্চ।
রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারায় দিদিয়ের দেশমের দল। সেই ম্যাচে দুটি গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পের পাশাপাশি উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে ওলিসে ইতোমধ্যে পাঁচটি অ্যাসিস্ট করেছেন। ফলে এক আসরে সর্বোচ্চ ছয় অ্যাসিস্টের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে।
ফ্রান্স শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে। এছাড়া ২০১৮ বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপে খেলা ১৮ ম্যাচের মধ্যে ১৫টিতেই জয় তুলে নিয়েছে তারা।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ফ্রান্স
অতীতের পরিসংখ্যানও ফরাসিদের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে তিনটি ম্যাচ, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। প্যারাগুয়ে এখনও ফ্রান্সকে হারাতে পারেনি।
১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতেও এই দুই দলের দেখা হয়েছিল। সেবার লরাঁ ব্লাঁর ১১৪তম মিনিটের গোলে জয় পেয়েছিল ফ্রান্স। দীর্ঘ সময় পর সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে প্যারাগুয়ের সামনে।
সম্ভাব্য একাদশ
প্যারাগুয়ে: গিল; কাসেরেস, গুস্তাভো গোমেজ, হোসে কানালে, জুনিয়র আলোনসো; গালারজা, আন্দ্রেস কুবাস, দিয়েগো গোমেজ; মিগুয়েল আলমিরন, গ্যাব্রিয়েল আভালোস, জুলিও এনসিসো।
ফ্রান্স: মেইনান; কুন্দে, উপামেকানো, সালিবা, দিন; অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে।
দলীয় আপডেট
প্যারাগুয়ের ডিফেন্ডার ওমার আলদেরেতে এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ফলে তার খেলার সম্ভাবনা কম। তার পরিবর্তে আবারও হোসে কানালেকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
অন্যদিকে ফ্রান্স শিবিরে নতুন কোনো ইনজুরির খবর নেই। তবে কাফের চোটের কারণে মার্কাস থুরামের এই ম্যাচেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম।
পরিসংখ্যান
ফ্রান্সের জয়ের সম্ভাবনা: ৮২%
প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা: ৫%
ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা: ১৩%
ফ্রান্স শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের শেষ পাঁচ ম্যাচে রয়েছে তিনটি জয়, একটি ড্র ও একটি হার।
ম্যাচ প্রেডিকশন
জার্মানিকে বিদায় দিয়ে আত্মবিশ্বাসে থাকা প্যারাগুয়ে নিশ্চয়ই সহজে হার মানবে না। তবে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ, অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় তারাই এই ম্যাচে এগিয়ে।
বিশ্লেষকদের ধারণা, ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে ফ্রান্স।
কোথায় দেখবেন?
স্মার্টফোন ব্যবহারকারীরা Cricfy TV কিংবা Sportzfy অ্যাপের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। এছাড়া খেলা চলাকালে ফেসবুকে "FIFA World Cup Live" লিখে সার্চ করলেও বিভিন্ন লাইভ স্ট্রিম থেকে ম্যাচটি উপভোগ করা যাবে।
এখন অপেক্ষা শুধু ৯০ মিনিটের লড়াইয়ের। এমবাপ্পেদের দুর্দান্ত ফর্ম কি ফ্রান্সকে সহজেই শেষ আটে পৌঁছে দেবে, নাকি জার্মানিকে হারিয়ে আলোচনায় আসা প্যারাগুয়ে আরও একটি বড় চমক উপহার দেবে সেই উত্তর মিলবে মাঠের খেলায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর