ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
‘এখন সবাই নির্বিঘ্নে নিজের মতামত প্রকাশ করতে পারছে’
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে এখন এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সবাই নির্বিঘ্নে নিজের মতামত প্রকাশ করতে পারছে। তিনি বলেন, বহুদিন ধরে দেশে এমন মুক্ত পরিবেশ ছিল না।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা সম্ভব হলেও বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে বিভক্ত করা যাবে না। কারণ, এ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগে যুগে একসঙ্গে সংগ্রাম করার ঐতিহ্য বহন করে আসছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনে শুধু মুসলিমরাই গুলিবিদ্ধ হয়নি; হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলি খেয়েছে এবং রক্ত দিয়েছে। তাই দেশ পুনর্গঠনের কাজেও সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি