ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যৌথ উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধসেবা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প চলবে বেলা ৩টা পর্যন্ত।
ক্যাম্পে মেডিসিন, নিউট্রিশন, গাইনোকলজি ও ডার্মাটোলজি—এই চারটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সফিকুল ইসলাম (প্রশাসন) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আমেনা শাহীন। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক) বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চাকসুর এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবার মাধ্যমে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সব সময় সম্ভব হয় না। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন সংগঠনের এমন ইতিবাচক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক বলেন, ‘চাকসুর উদ্যোগে এর আগেও আমরা একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। ভবিষ্যতে আমরা একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।’
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘নির্বাচনের পর থেকে আমরা পাঁচ-ছয় ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। নির্বাচিত প্রতিনিধিদের ওপর শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও জবাবদিহির সঙ্গে পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ, প্রতিবছর যেন নিয়মিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।’
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা শিক্ষার্থীরা চাকসুর এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা