ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
ডুয়া ডেস্ক : দুইবারের ক্ষমতায় থাকা দল আম আদমি পার্টিকে (এএ) হারিয়ে ২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এবারে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব।
আজ বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।
এতে আরও বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত। এ ছাড়া বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং তার পূর্বসূরী আপের অতিশীর পর দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি।
গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ